দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলের ওপর প্রতিপক্ষের লোকজনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রবাস ফেরত ছেলের মৃত্যু হয়েছে এবং হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবাও।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত বাবা এনামুল হক (৪৫) এবং ছেলে আবির হোসেন (২০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ৮টার দিকে ছেলে আবিরের মৃত্যু হয় এবং হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবা এনামুল হকও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুলের সাথে চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে এনামুলের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় এনামুল ও গত এক সপ্তাহ আগে সৌদি আরব ফেরত তার ছেলে আবির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এছাড়া তার বাবা এনামুলের অবস্থাও সংকটাপন্ন বলে জানান স্বজনরা।
এ বিষয়ে স্থানীয় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কে